সংবাদ শিরোনাম ::
শহীদ কামাল হোসেন এর কবরের পাশে কাঠবাদাম গাছ রোপণ করলেন জেলা প্রশাসক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের জুলাই -আগস্ট গন অভ্যুত্থান শহীদ কামাল হোসেন এর কবরের পাশে শনিবার ১৯ শে জুলাই সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল সামাজিক বন বিভাগের ব্যবস্থাপনায় শহীদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান নিজ হাতে একটি কাঠ বাদাম গাছ রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, শহীদ পরিবারের সদস্যগন ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তগণ ।
বৃক্ষরোপণ শেষে শহীদ দের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।


























