সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটেরমোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মোংলা থানায় ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রনি ও তার লোকজন ওই নারী ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিতে থাকে। মামলার পরও মূল অভিযুক্ত রনিকে গ্রেফতার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্র জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী এক নারীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল রনি নামের এক যুবক। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। নারীটির অভিযোগ, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রনি গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে।

২৮ জুন সকালে রনি সেই ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করে এবং যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর দেয়। সম্পর্ক করতে না চাইলে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সে।

নারীটি সম্মান রক্ষায় পিত্রালয়ে চলে আসেন এবং ঘটনাটি মা-বাবাকে জানান। এর কিছুদিন পর রনি ও তার সঙ্গীরা নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে নারীটি থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে তা এজাহারভুক্ত করে।

এলাকাবাসীর অভিযোগ, রনি একজন দুর্বৃত্ত প্রকৃতির যুবক এবং তার বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানায়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।##**

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫