সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

এক যুগ ধরে এসএসসি-তে শীর্ষে বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে গৌরবজনক অবস্থান ধরে রেখেছে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বরাবরের মতো চলতি বছর চলতি বছরও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন করে আবারও সেরা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।

চলতি বছর সারা দেশের মধ্যে এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় ঘটলেও সেরা ফলাফলের চমক দেখালেন ঐতিহ্যবাহী বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছরে মোট ১০৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৯৪ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছেন এদের মধ্যে ১২ জন পরীক্ষার্থী A (+) ও ৩৭ জন পরীক্ষার্থী A (গ্রেড) এবং বাকিরা অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছেন এবং ১০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। যা শতকরা পাশের হার ৯০.৩৮%। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ৩৬ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেড এ উত্তীর্ণ হয়েছেন। যা শতকরা পাশের হার ৮৩.৭২ %।

প্রতিষ্ঠানটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব বজায় রেখে আসছে। শিক্ষা, শৃঙ্খলা ও পরীক্ষার ফলাফলে ধারাবাহিক উন্নতি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।

এ বিষয়ে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জিনাত রেহানা ও শিক্ষক আবুল বাশার ইমরান জানান, ‘আমাদের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এই সফলতা ধরে রাখতে পেরেছি। আগামী দিনেও আমরা আরও ভালো ফলাফলের জন্য কাজ করে যাব।’

উপজেলার শিক্ষা কর্মকর্তারা এ অর্জনকে একটি মডেল হিসেবে বিবেচনা করছেন। তারা আশা করছেন, অন্য বিদ্যালয়গুলোও এই ধারা অনুসরণ করে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখবে।

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল বলেন শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান করার ফলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এটি শতবর্ষী স্কুল, যুগে যুগে এ প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের বিদেশে বিভিন্ন স্থানে উচ্চ শিখরে অবস্থান করছেন৷ যার চলমান ধারা এখনো অব্যাহত রয়েছে। আমিও চেষ্টা করছি প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে পথ চলতে।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এক যুগ ধরে এসএসসি-তে শীর্ষে বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়

আপডেট সময় : ০৭:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫