সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের ওপর হামলা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

তাঁদের ভাষ্য, পল্লবীর আলব্দিরটেক এলাকায় গতকাল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় ৩০-৪০ জন। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাঁকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ কে বিল্ডার্সের পরিচালক ইয়াসিন খান বলেন, ‘এর আগেও এই চক্রটি হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম।

এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’ হামলার পর এ কে বিল্ডার্সের চেয়ারম্যান পল্লবী থানায় জিডি করেন। তাতে চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠানে চালানো হামলার কথা উল্লেখ করে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫