সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জনগণই আমাদের বৈধতা নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণই আমাদের বৈধতা। আমরা স্বৈরাচারকে হটিয়েছি নতুন করে আর স্বৈরাচারকে আসতে দেব না। মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ।
নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এ জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।
তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করব। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরব। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে ‘জুলাই পদযাত্রার’ পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণই আমাদের বৈধতা নাহিদ

আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫