১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠ নিয়ে শঙ্কা: একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পরিবারের উদ্বেগ! ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মোনাজাত মাহফিল বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা জীবননগর সীমান্তে ৩টি স্বর্ণের বার,মটরসাইকেলসহ পাচারকারী আটক বানারী পাড়ায় বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময় এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই। বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার জীবননগর সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন,আজ(বৃহস্পতিবার) দাফন
বাবুগঞ্জে গভীর রাতে বসত ঘরে আগুন পাল্টাপাল্টি অভিযোগ

বাবুগঞ্জে গভীর রাতে বসত ঘরে আগুন পাল্টাপাল্টি অভিযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উত্তম হালদার জানান, আগুনে রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। উত্তম হালদারের অভিযোগ, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজীব ও সঞ্জীব ঘরামীর সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সম্প্রতি একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্তরা পাল্টা দাবি করে বলেন, তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। দীনেশ ও সুদেব ঘরামী জানান, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। তারা আগুনের ঘটনাকে একটি ‘নাটক’ বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019