সংবাদ শিরোনাম ::
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে বুধবার সাড়ে ১০টার দিকে শহরের ২৫ নং ওয়ার্ডের কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলায় অভিযুক্ত।

সাবেক এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে জসিম উদ্দিন বাড়ির পাশে ব্রাঞ্চ রোডে আসেন। এর কিছুক্ষণ পরেই কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। একপর্যায়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানার উদ্দেশে রওনা দেয়।

পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫