সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় লাউ কেনাবেচাকে কেন্দ্র করে সংখ্যালঘু পিতা-পুত্রকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজারে লাউ কেনাবেচাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় খোকন শীল (৪৫) ও হীরা শীল (১৭) নামের দুই পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে,উপজেলার কাজলাহার বাজারের ফুটপাতের বাদাম বিক্রেতা নিতাই মন্ডল তার ক্ষেতের লাউ বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। রোববার (৯মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাজারের সার ব্যবসায়ী মোঃ হাবিব একটি লাউয়ের মূল্য ৩০টাকা বললে নিতাই ওই স্বল্প দামে বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব নিতাইকে ওই লাউ দিয়ে পেটান দেন। এক পর্যায়ে তার পিঠে হাতের কনুই দিয়েও আঘাত করেন। বিষয়টি দেখতে পেয়ে বাজারের সেলুন মালিক খোকন শীল এর প্রতিবাদ করেন। এনিয়ে হাবিব ও খোকন শীলের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পেয়ে হাবিরের ছেলে রাসেল,রাজিব ও ফাগুন এবং ভায়রা ছেলে মিথুন বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন। এসময় হাবিব,তার তিন ছেলে ও ভায়রার ছেলে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে খোকন শীল ও তার ছেলে হীরাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন। এতে খোকন শীলের মাথা ও হীরার হাতের রগ কেটে যাওয়াসহ তাদের সারা শরীরে জখম হয়। এসময় বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশের ওই বাজারে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় লাউ কেনাবেচাকে কেন্দ্র করে সংখ্যালঘু পিতা-পুত্রকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫