সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি আদায়ে কলেজ শাটডাউন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি,প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ,গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।

শিক্ষার্থীরা জানান, এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা। অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর বদলিকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৭:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫