সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: রায়হান কাওছার এঁর সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মো: সোহরাব হোসেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং জেলা প্রশাসন, ঝালকাঠির কর্মকর্তাবৃন্দ।

সভায় বিভাগীয় কমিশনার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, কৃষি, সমাজসেবা, গণপূর্ত, সড়ক ও জনপথ,সদর হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে আরো গতি আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের মতবিনিময় সভা সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করবে এবং উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করবে—এটাই সকলের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫