সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিজিবি কর্তৃক নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকার হিরোইন-কোকেন উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন ও কোকেন উদ্ধার করেছে বিজিবি।বুধবার(৫ ফেব্রুয়ারী)বিকেলে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এর আগে একইদিনের দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদূরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন ও ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনও এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজিবি কর্তৃক নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকার হিরোইন-কোকেন উদ্ধার।

আপডেট সময় : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫