সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল

বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে খাল থেকে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি- জমিজমার বিরোধের জেরে কেউ তাকে হত্যা করেছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরকাউয়া গ্রামে খন্দকার বাড়ির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হাসিনা বেগম চরকাউয়া গ্রামের উমর আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, চরকাউয়া গ্রামের খন্দকার বাড়ির খালে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমার বিরোধে কেউ তাকে হত্যা করেছে। আমাদের তদন্ত চলমান আছে, আশা করি দ্রুতই হত্যাকারীরা ধরা পড়বে।
উমর আলীর ভাগিনা হুমায়ুন বলেন, হাসিনা বেগম চরকাউয়া মাঝিমাল্লা সমিতির সাবেক সভাপতি উমর আলীর স্ত্রী। তাদের সাথে জমিজমা বিরোধ নিয়ে মামলা চলমান রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫