১০ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি
ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

আজকের ক্রাইম ডেক্স
যশোরের শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম রাকিবুল ইসলাম রিপন। তিনি দলের দলের আহ্বায়কের পদে রয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন- মাসুদ, রনি, ফারুক হোসেন, তৌহিদ হোসেন ও উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন তাসলিমা বেগম, হাজিরা বেগম, আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন অসহায় নারী। তারা চাল নিয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা বলেন, আমরা গরিব তাই সরকার থেকে কার্ডের মাধ্যমে আমাদের জন্য ভিজিডির চাল দেওয়া হয়। বৃহস্পতিবার চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সব চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

ছিনতাইয়ের এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস বলেন, চাল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করেছে। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019