সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

ভারতীয় তরুণী প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দামুড়হুদায় অতঃপর —

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারতের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের এক তরুনী প্রেমের টানে দামুড়হুদার চাকুলিয়ায় হাজির,বিজিবির হস্তক্ষেপে ফেরত প্রক্রিয়া।
রবিবার দুপুরে বিজিবি ভারতের ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে
আয়েশা মন্ডল (১৬) কে নিজ দেশ ভারতে পাঠিয়েছে। ভারতীয় এ তরুণী বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে আহসান বিশ্বাস( ৩০)’র সাথে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে।গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মন্ডলের সাথে বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মন্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এবং বাংলাদেশী ওই যুবক আহসান বিশ্বাস বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। পরে এলাকাবাসী বিজিপি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশা খাতুনকে আটক করে।
ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতীয় তরুণী প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দামুড়হুদায় অতঃপর —

আপডেট সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪