ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু হয়েছে।চলতি মৌসুমে ২ হাজার ৪২৬ হেক্টর জমিতে হাইব্রীডসহ আগাম জাতের আমন ধানের আবাদ হয়েছে।মাঠ থেকে ধান কাটা মাড়াইসহ বাজারজাতকরনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা|

দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত কয়েকটি জেলার মধ্যে দিনাজপুর একটি।
উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত কয়েকটি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলা এগিয়ে|

এবার অন্যান্য ফসলের ন্যায় আগাম জাতের ধান আবাদ ভাল হয়েছে| অতিরিক্ত ফসল হিসেবে এসব জমিতে সরিষা, আলু ও শাক সবজী আবাদের জন প্রস্তুতি গ্রহণ করছেন কৃষকেরা।
ইতোমধ্যেই আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে| বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ এবং আবহাওয়া অনুকুলে থাকায় এবার আগাম জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে|
আগাম ধান কাটায় খাদ্য চাহিদা পূরণ, বাজারে অধিক মূল্য ও কাঁচা খড় বিক্রিতে অধিক দামের মাধ্যমে কৃষকরা সবদিক থেকে লাভবান হচ্ছেন| পাশাপাশি একই জমিতে শীতকালীন শবজি,ভুট্টা ও আলু আবাদের প্রস্তুতি নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন|

উপজলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়া গ্রামের কৃষক মোঃ মাসুদ জানান, তিনি প্রায় ৩ বিঘা জমিতে লাল তীর,জটাপাড়ী, আগাম জাতের আমন ধান রোপন করেন|তিনি বিঘা প্রতি ১৫-১৮ মন করে ফলন পেয়েছেন|
গুয়াগাছী গ্রামের মোঃ আঃ হামিদ জানান, তিনি ৫ বিঘা জমিতে লাল তীর জাতের আমন ধান রোপন করেছেন|তিনি বিঘা প্রতি ১৮-২০ মন করে ফলন পেয়েছেন|
কৃষকরা বলেন, আগাম জাতের ধান ঘরে তুলতে পেরে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারে ১ হাজার ৫০ থেকে ১ হজাজার ২০০ টাকা মন দরে কাঁচা ধান বিক্রি করতে পারছেন|
আগাম জাতের ধান বিক্রি করে কৃষকেরা যেমন লাভবান হবেন তেমনি সংকট কালিন সময়ে কাঁচা খড় বিক্রি করেও মোটা অংকের অর্থ আয় করতে পারছে
ধানের কাঁচা খড়ের আঁটি গো-খাদ্য হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে।প্রতি বিঘার খড় ৭-৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে|
এছাড়া একই জমিতে ভুট্টা,আগাম জাতের আলু, কপিসহ শীতকালীন বিভিন্ন প্রকার শবজি/ফসল রোপনের প্রস্তুতি চলছে কষকদের মাঝে|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। তার মধ্যে ২৫৪৯ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করেছে কৃষরা |
উপজলো কৃষি অফিসার মো, রফিকুজ্জামান জানান, একটি পৌরসভা ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে এবার ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়।
এর মধ্যে ২ হাজার ৪২৬ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান হিরা-২,জটা পাড়ী,লাল তীর, ও ধানী গোল্ডসহ অন্যান্য ধান রয়েছে|
এসব ধানের মধ্যে রয়েছে ধানি গুড়, ব্রি ধান ৭৫, ৮৭ ও ৪৯, বিনা ৭ ও ১৭, টিয়া, তেজ ও জটাপারি প্রভৃতি|

বর্তমানে ধান কাটার পর এসব জমিতে কৃষকেরা আলু,সরিষা ও শাক সবজি আবাদের জন্য জমি প্রস্তুত করতে শুরু করেছেন|

অক্টোবর মাস থেকে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়| এ পর্যন্ত প্রায় ৭০০’ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
অতিরিক্ত ফসল আবাদের কথা চিন্তা করে কৃষকের আগাম জাতের ধান চাষ করার পরামর্শ দেয়া হয়েছে| এছাড়াও আগাম জাতের ধান চাষে ভালো ফলনসহ দামও ভালো পাচ্ছেন| একই জমিতে এসব ফল উঠানোর পর বোরো ধান চাষ করতে পারবেন কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

আপডেট সময় : ০৯:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪