সংবাদ শিরোনাম ::
মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর শুক্রবার(৪ অক্টোবর)দুপুরে ডিমলা থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করেন।যার মামলা নম্বর-৪ তারিখ ৩ অক্টোবর ২০২৪ইং।আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার খানাসামা থানার খামাত পাড়া গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ চন্দ্র রায়(২৬),বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (২১)।মামলা সুত্রে জানা গেছে, বুধবার(২ অক্টোবর)দিবাগত রাত প্রায় ১২টার সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তের নামাজি পাড়ার মেইন পিলার নম্বর ৭৯৪ এর সাব পিলার ১০এস সংলগ্ন এলাকা থেকে তাদের ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করেন রংপুর ব্যাটালিয়ন-(৫১) বিজিবির কালিগঞ্জ বিওপির টহল দল।এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১৭০ টাকা, ১৬০ ভারতীয় রুপি, চারটি সিম,দুইটি জাতীয় পরিচয়পত্র,একটি জন্ম নিবন্ধন কার্ড, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল,দুটি চার্জার ও একটি ব্লুটুথ হেডফোন জব্দ করা হয়।পরে মামলা দায়ের করে ডিমলা থানা পুলিশের কাছে আটককৃদের হস্তান্তর করেন বিজিবি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।তারা কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪