সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে ভুট্টার গুদামে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার গুদামে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। অপর ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি ভুয়া নাম্বার প্লেটসহ চাপাতি, কাতানি, রড ও রশি জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) , কুমিল্লা জেলার সদরের রুবেল মিয়া (৩৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আল-আমিন (৩০)।

পুলিশ জানায়,রোববার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন মেসার্স বর্ণমালা ট্রেডার্সের ভুট্টার গুদাম ঘরে কতিপয় আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ট্রাক নিয়ে ও দেশীয় ্অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।স্থানীয় লোকজন আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করি।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয় লোকজন আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারি,তারা ট্রাকে করে দেশীয় অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ভুট্টার গুদামে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪