০৫ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
ভোলার মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫।

ভোলার মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫।

মোঃ হাফিজ উল্যাহ, ভোলা জেলা প্রতিনিধি।
ভোলার মনপুরা লঞ্চঘাটে তাসরিফ-১ লঞ্চে হামলা চালিয়ে লঞ্চের ৫ স্টাফকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ফারহান – ৪ লঞ্চের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর মনপুরা লঞ্চ ঘাটে হামলার এঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতরা হলেন, তাসরিফ -১ লঞ্চের স্টাফ রাজিব, হেলাল, সোহাগ, শাহিন ও জাকির। এদের মধ্যে গুরুতর আহত রাজিবকে বৃহস্পতিবার রাতে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা দৌলতখান হাসপাতালে গেলে আহত রাজিব জানান, হাতিয়া থেকে ছেড়ে আসা তাসরিফ-১ লঞ্চটি দুপুর ১ টার দিকে মনপুরা লঞ্চঘাটে পৌছে। এসময় লঞ্চটি ঘাটে ভিরতে চেষ্টা করলে ফারহান-৪ লঞ্চের স্টাফরা বাধা দেয়। নির্ধারিত সময় শেষ হলেও ঘাটে ফারহান লঞ্চটি অবস্থান করে লঞ্চে মাছের ঝুড়ি উঠানোর কাজ চালিয়ে যাচ্ছিলো। ফারহান লঞ্চের এমন ঘটনায় তাসরিফ-১ লঞ্চের যাত্রী সাধারণ ও স্টাফদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে ফারহান-৪ লঞ্চের সুপার ভাইজার গাজীর নেতৃত্বে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীরা তাসরিফ লঞ্চের যাত্রী ও স্টাফদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে। এতে লঞ্চের ৫ জন স্টাফ আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লঞ্চ ঘাটের কয়েকজন প্রতক্ষদর্শী বলেন, নির্ধারিত সময়ের পরেও ফারহান লঞ্চটি ঘাটে অবস্থান করছিলো। এসময় তাসরিফ -১ লঞ্চটি ঘাটে ভিরতে চেষ্টা করলে ফারহান লঞ্চের স্টাফরা তাসরিফ লঞ্চে বেপরোয়া ভাবে হামলা চালায়। ঘাটের স্থানীয় একব্যক্তি বলেন, বিআইডব্লিউটিএর এক কর্মকর্তার শেল্টারে ফারহান লঞ্চের স্টাফরা দিন দিন লঞ্চ চলাচলে বেপরোয়া হয়ে উঠছে। এব্যাপারে ফারহান -৪ লঞ্চের সুপার ভাইজার গাজির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019