সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

২৫০ বছরের দরগাহ বাড়ির মাজার গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর জেলা শহরের ২৫০ বছরের দরগাহ বাড়ির মাজার গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, মাজার কমিটির সাধারণ সম্পাদকের ছেলের নেতৃত্বেই মাজারে ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে অবস্থিত ফকির চাড়ু মিজি শাহ (র:) মাজার (দরগাহ বাড়ির মাজার) ১৮ থেকে ২০ জনের একটি দল গুঁড়িয়ে দেয়।

জানা যায়, লক্ষ্মীনারায়ণপুর দরগাহ বাড়িতে প্রায় ২৫০ বছর আগে চাড়ু মিজি শাহ্‌ নামের এক সাধুকে দাফন করা হয়েছিল। পরবর্তীকালে তার দাফনস্থান ঘিরে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে মাসব্যাপী ওরস ও মেলার আয়োজন করা হতো। যদিও সেখানে বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোনো কার্যক্রম চালানো হতো না।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে সেখানে হামলা করে ১৮-২০ জনের একটি দল। সে সময় তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দেয়।

মাজার কমিটির সভাপতি ও নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, সকালে মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল সেখানে হামলা চালায়। তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিজয়ের মোবাইল ফোনে কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

মাজারে কোনও অসামাজিক কার্যকলাপ হতো না দাবি করে মাজার কমিটির সভাপতি আবু নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমাদের মাজারে কোনো অসামাজিক কার্যকলাপ হতো না। বছরে একবার মেলা হতো। আমরা তিলে তিলে মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি। বিজয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে এখন বলে বেড়ায় তারা নাকি দেশ স্বাধীন করেছে।

আবু নাছের আরও বলেন, মাজার ভাঙচুরের বিষয়ে তাজুল ইসলাম তার ছেলে বিজয়কে জিজ্ঞেস করলে সে বলে, মাজার বেদাত, তাই এটা ভাঙচুর করা হয়েছে। মাজারটি পুনরায় সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা মাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যদি অভিযোগ দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৫০ বছরের দরগাহ বাড়ির মাজার গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪