সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

তেঁতুলিয়ায় কৃষকলীগ নেতার দখল থেকে সুগার মিলের জমি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় যোথ বাহিনীর অভিযানে কৃষকলীগ নেতার দখল থেকে উদ্ধার করা হয়েছে সুগার মিলের ১ একর জমি। সোমবার উপজেলার তিরনইহাট বাজারস্থ এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও বিজিবির যৌথ অভিযানে তিরনইহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেনের দখলে থাকা এক একর জমি উদ্ধার করা হয়। এ সময় জমিতে লাগানো বিভিন্ন প্রজাতি গাছের চারা উপরে ফেলে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। পরে সেখানে একটি চিনিকলের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

পঞ্চগড় সুগার মিল সূত্র জানায়, বর্তমানে সুগার মিলে আখ মাড়াই কাজ বন্ধ থাকায় তিরনইহাট ইক্ষুক্রয় কেন্দ্রটির কার্যক্রমও বন্ধ রয়েছে। এ সুযোগে স্থানীয় কৃষক লীগের সভাপতি কামাল হোসেন গত ২০২০ সালে ইক্ষুক্রয় কেন্দ্রের এক একর জমি দলীয় ক্ষমতা বলে দখল করে। এ নিয়ে একাধিকবার আইনী ব্যবস্থা নেয়া হলে আদালত সুগার মিলের পক্ষে রায় দেন। শেষ পর্যন্ত মামলাটি হাইকোর্টে গেলে সেখানেও সুগার মিল রায় পান। অবশেষে উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ সহায়তায় জমিটি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। এসময় মিলের জমির চৌহদি নির্ধারন করে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপানা পরিচালক সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (অর্থ) ফজলে এলাহি, জেনারেল ম্যানেজার (কৃষি) ফরিদুল আলম, সিভিল ইঞ্জিনিয়ার শিল্পী খাতুন, নায়েক সুবেদার মোজাম্মেল হক, বিজিবি গোয়ালগছ ক্যাম্পের নায়েক সুবেদার মোজাম্মেল হক ও চিনিকলের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই জমিটি সরকারি সম্পত্তি। তিরনইহাট ইউনিয়নের চিনিকলের সাবজোনের ইক্ষুক্রয় কেন্দ্র ছিল। ১৯৭৭ সালে কেনা ওই জমিতে চিনিকলের স্থাপনা আছে দখলেও ছিল। কিন্তু ২০২০ সালে এখানকার স্থানীয় কামাল হোসেন ক্ষমতার জোরে জমিটি দখল নিয়ে ভোগদখল করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই শেষে আদালত আমাদের পক্ষে রায় দিলে আমরা উপজেলা প্রশাসন ও বিজিবির সহায়তায় পুন:উদ্ধার করে আমাদের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। যদি বক্তব্য লাগে তাহলে ইউএনও বা ডিসি স্যারের বক্তব্য নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় কৃষকলীগ নেতার দখল থেকে সুগার মিলের জমি উদ্ধার

আপডেট সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪