সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শুক্রবার বিকেলে অবরোধ কর্মসূচি পালিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বামনডাঙ্গার আহবানে এ কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল নামে।

ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫ টা ৩৫ মিনিটে বামনডাঙ্গা এসে পৌঁছিলে ছাত-জনতা ট্রেনটিকে অবরোধ করে দাবী আদায়ের লক্ষ্যে হাজার হাজার ছাত্র- জনতা বিক্ষোভ করতে থাকে।

এসময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুর আলম স্টেশনে আসার পর ছাত্র-জনতা তাদের অবরূদ্ধ করে। পরে ওনারা ট্রেন বিরতির দাবীতে ছাত্র- জনতার সাথে একাত্মতা ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে রেলওয়ের সচিব সহ উচ্চ পদস্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগায্গো অব্যাহত রাখেন। অপর দিকে বিক্ষোভ সমাবেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতীর ১ দফা দাবীর ন্যায্যতা ও যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির ছাত্র সমন্বয়ক মো: সাব্বির আহমেদ, আবু রায়হান, আশরাফুল ইসলাম আশিক, আমানুল্লা আমান, মেহেদী হাসান সেতু, রাসেল প্রামানিক, মেহেদী হাসান, রেজওয়ান খান রুদ্র, ফাহিম প্রামানিক প্রমুখ।

রাত ৯টার সময় উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম সমবেত ছাত্র- জনতার উদ্দেশ্যে বলেন, মুঠোফোনে রেলওয়ের মহা পরিচালক সর্দার শাহাদত আলী ট্রেনটির যাত্রা বিরতীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। রোববার অফিসিয়াল ভাবে বিস্তারিত জানানো হবে।

রেলওয়ের উচ্চ পদস্ত কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪