০৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
ব্যবসায়ীর বাড়ির গেট থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

ব্যবসায়ীর বাড়ির গেট থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

আজকের ক্রাইম ডেক্স
মেহেরপুরের গাংনীতে একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টায় পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে এ বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়।

জহিরুল ইসলাম মিঠু গাংনী পৌরসভার চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।

জহিরুল ইসলাম মিঠু বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ রঙের ব্যাগ দেখে পুলিশকে খবর দিই। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে।

তিনি জানান, গত ২৭ আগস্ট রাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019