২৫ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত!! বাড়ছে নদ নদীর পানি

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত!! বাড়ছে নদ নদীর পানি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে টানা ৩ দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শরতের আকাশ সেজেছে আষাঢ়ের মেঘে। সিলেট জুড়ে টানা বৃষ্টির দাপট চলছে। অবিরাম বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি। ছন্দপতন ঘটেছে জনজীবনে।
মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সন্ধ্যার পর থেকে বুধবার বেলা ৪ টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ৪টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় সিলেট জেলায় ২৩৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ-নদীর পানিও বেড়েছে। এর মধ্যে কুিিশয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। নদীর ওই পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সুরমা, সারিঘাট, ধলাই নদের পানিও বেড়েছে। তবে সেগুলোর পানি বিপদসীমা অতিক্রম না করলেও কাছাকাছি পৌঁছেছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মুঈদ বলেন, সিলেটে শেষ ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার ৪টি নদ-নদীতে আবারও বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদে মঙ্গলবার আবারও পানি বেড়েছে।
এর মধ্যে মনু নদীর পানি মৌলভীবাজারের দুটি পয়েন্টে বিপদসীমার ১৩ থেকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি হবিগঞ্জের দুটি পয়েন্টে ৭৫ ও ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মঙ্গলবার সকাল থেকে ধলাই নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019