সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পিরোজপুরে সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. মিরাজ সিকদার বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. একরাম আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ভান্ডারিয়া থানা পুলিশের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরন, ভান্ডারিয়া জয় বাংলা ঐক্য পরিষদ লীগের সভাপতি নাদিম সিকদার, উপজেলার ধাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল সিকদার, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মামুন সিকদার, উপজেলার ইকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার।

ওসি মো. আসিকুজ্জামান বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) উত্তরায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ নভেম্বর বেলা ১১টার দিকে ভান্ডারিয়া থানা থেকে দুইজন পুলিশ সদস্য মামলার বাদী ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. মিরাজ সিকদারকে থানার ওসি দেখা করতে বলেছেন বলে থানায় নিয়ে যায়। ওই দুইজন পুলিশ সদস্যের সঙ্গে বাদী মিরাজ সিকদার সাড়ে ১১টার দিকে থানায় পৌঁছায়। তখন ওসি আসিকুজ্জামান তার থানার পাশে বাসভবনের ছাদে ডেকে নিয়ে যায় এবং মিরাজ সিকদারের কাছে পাঁচ লাখ ঢাকা দাবি করেন। অন্যথায় তাকে একাধিক মিথ্যা মামলায় আসামি করে দেওয়ার হুমকি দেন। বাদী মিরাজ সিকদার ওসি আসিকুজ্জামানকে অনুরোধ করে বলেন পাঁচ লাখ টাকা দেওয়ার সামর্থ্য তার নেই এবং তাকে মামলা না দেওয়ার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিলে আর মামলা দেবে না মর্মে আশ্বস্ত করে। চাঁদার টাকা পরিশোধ না করা পর্যন্ত বাদীকে থানা হাজতে রাখেন। পরে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিয়ে বাদী মিরাজ সিকদার থানা থেকে বের হতে গেলে বাইরে থাকা অন্যান্য আসামিরা আরও এক লাখ টাকা চাঁদা দাবি করলে তাদেরকে ২০ হাজার টাকা দিয়ে বাদী প্রাণের ভয়ে পালিয়ে ঢাকায় চলে যায়। এ বিষয়ে বুধবার বাদী মিরাজ সিকদার আসামিদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বিধায় বাদী আদালতে এ মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. একরাম আলী মোল্লা বলেন, ভান্ডারিয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপডেট সময় : ০৫:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪