সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল বিভাগে ৫০ থানা অক্ষত, খোয়া যায়নি অস্ত্র: সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল বিভাগীয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় শুরুতে বক্তব্য রাখেন সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

বক্তব্যের শুরুতে ৬ দিনের কর্মবিরতি শেষে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা গতকাল কর্মে ফিরে আসার পর আমাদের অন্যান্য বাহিনীর ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন।

গত ২০ জুলাই থেকে সারা দেশে বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে জানিয়ে একটি পরিসংখ্যানের বরাতে সাত পদাতিক ডিভিশনের জিওসি বলেন, বরিশাল বিভাগে আল্লাহর বিশেষ মেহেরবানিতে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুলিও ফায়ার করতে হয়নি।

আমাদের বরিশাল বিভাগে ৫০টি থানা রয়েছে, যার একটিতেও আক্রমণ হয়নি। আমাদের পুলিশ ভাইয়েরা অক্ষত ছিলেন, একটি অস্ত্রও হারায়নি। সার্বিক বিবেচনায় আমি মনে করি দেশের অন্যান্য বিভাগের থেকে বরিশাল অনেক ভালো ছিল। আর এজন্য সকলের সার্বিক সহযোগিতা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই বিভাগে আমাদের কারও মধ্যে যেন কোন দূরত্ব না থাকে। আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি এবং এখানে যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি যেখানে সব দল, মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন।

আব্দুল কাইয়ুম মোল্লা আরও বলেন, পুলিশ মাঠে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের কার্যক্রম শুরু করেছে। বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি, যা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হব, বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে যারা রয়েছেন তারাও মোটামুটি নিরাপদে আছেন।

এখন থেকে আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যদের সমন্বয়ে যৌথ প্রেট্রোল কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এলাকা ভাগ করে নেওয়া হবে, যাতে সার্বক্ষণিকভাবে পুরো এলাকায় পেট্রোল জারি থাকে।

রাজনৈতিক দলের নেতৃবর্গের সাথে একসাথে বসার কথা জানিয়ে আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা পেতে চাই, যাতে আমাদের এলাকায় কোনো অরাজনৈতিক কর্মকাণ্ড না ঘটে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

এ সময় তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তাদের অহেতুক ভীতিতে না ভোগার আহ্বান জানান। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সাধারণ জনতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম করা যেতে পারে বলেও মত দেন তিনি।

পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনীতির চাকা সবসময় সচল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেইসাথে অনতিবিলম্বে ছাত্র-ছাত্রীদের স্কুলে যোগদানের জন্যও বলেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।

বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় ৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াস শরিফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিভাগে ৫০ থানা অক্ষত, খোয়া যায়নি অস্ত্র: সেনাবাহিনী

আপডেট সময় : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪