সংবাদ শিরোনাম ::
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

বরিশালে পুলিশ বক্সে হামলা, ৩০০ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম।

মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল জালাল আহম্মদ শরীফ পুলিশ বক্সে হামলা-ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ সময় অন্তত আটজন পুলিশ সদস্য আহত হন। এয়ারপোর্ট থানার ওসি মাসুদ আলম জানান, মহানগর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি জনতা দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা করাসহ পুলিশের সরকারি কাজে বাধা, হামলা, মারধর ও ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।

ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে শিক্ষার্থী মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন মুন্না, সাইফুল ইসলাম হাওলাদার ও ওবায়দুল ইসলাম উজ্জলকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে পুলিশ বক্সে হামলা, ৩০০ জনের নামে মামলা

আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪