সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে জাল মুদ্রা-মোটরসাইকেলসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরের একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে জাল বৈদেশিক মুদ্রা ও মোটরসাইকেলসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা।

আটক আ. সানু ফকির (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার মৃত নিজাম উদ্দিন ফকিরের ছেলে ও মো. মিজানুর রহমান খান (৩০) একই এলাকার সোবাহান খানের ছেলে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে বরিশাল নগরের ১২ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়স্থ হোটেল মুনের তৃতীয় তলার ৩ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো: জাহিদ হাসান ও এএসআই মো: জাকির হোসেনের সমন্বিত বিশেষ অভিযানিক দল। অভিযানে আ. সানু ফকির ও মো. মিজানুর রহমান খানকে চারটি কাগজের তৈরি সৌদি রিয়াল সাদৃশ্য জাল নোট এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই মো. তানজিল জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে পারস্পরিক যোগসাজশে জাল বৈদেশিক মুদ্রা সহজ সরল মানুষদের কাছে অরিজিনাল বৈদেশিক মুদ্রা বলে বিক্রি করে প্রতারণা করতো।

আর এভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে এসআই তানজিল বলেন, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জাল মুদ্রা-মোটরসাইকেলসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪