সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় টমটম গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-বানারীপাড়া সড়কের শিমুলতলা নামক স্থানে নিষিদ্ধ টমটম গাড়ি চাপায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রীবাহী বাসে এসে শিমুলতলা নামক স্থানে নেমে রাস্তা পারাপারের সময় টমটম গাড়ির চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বুধবার সকাল ১০টায় খলিশাকোটা হাই স্কুল মাঠে জানাজা শেষে মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সলিয়াবাকপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন রতন খানের স্ত্রী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের চাচাতো ভাইয়ের শাশুড়ি। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় টমটম গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪