সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেখে তৈরি হচ্ছিলো উত্তরপত্র, ঘোড়াঘাটে মসজিদ থেকে দুই শিক্ষক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র দেখে উত্তর সংগ্রহ ও সরবরাহ করার সময় ২ ুজন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
(০৭ জুলাই) রবিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ী জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় সেখানে থাকা আরো বেশ কয়ে কজন কৌশলে পালিয়ে যায়।
অভিযান সূত্রে জানা যায়, আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আটক শিক্ষকদের কাছে এসেছিল। সেই প্রশ্ন সমাধান খুঁজে বের করে আটক ব্যক্তিরা আবারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতেন। ওই দুই শিক্ষককে যে মসজিদ থেকে আটক করা হয়েছে, তার পাশেই রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলছিল। আটক শিক্ষকরা ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উত্তরপত্র সরবরাহ করতেন।

আটক দুই শিক্ষক হলেন কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান হোসেন (৫২) ও দেওগাঁ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম (৪০)।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব বাদী হয়ে একটি নিয়মিত মামলা করবেন। আটক দুই শিক্ষককে আমরা থানা হেফাজতে রেখেছি। মামলা দায়ের হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার তাদেরকে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, আটক দুই শিক্ষক সহ পলাতক কয়েক জন পরীক্ষা শুরু হবার পর মুঠোফোনে কোন ভাবে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি পেয়েছিল। সেই ছবি দেখে তারা উত্তরপত্র তৈরি করছিল। এমন সময় গোপন সংবাদের বিভিন্ন খবর পেয়ে তাদেরকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেখে তৈরি হচ্ছিলো উত্তরপত্র, ঘোড়াঘাটে মসজিদ থেকে দুই শিক্ষক আটক

আপডেট সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪