সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ যোগদান ্অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই তাকে ঘোড়াঘাটে বদলী করে প্রজ্ঞাপন জারি করে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
অপরদিকে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হয়েছে।
নবাগত এসিল্যান্ড আব্দুল-আল-মামুন কাওসার শেখ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকুরিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞানে অর্নাসসহ মাস্টার্স সম্পন্ন করেন।
এরআগে ঘোড়াঘাটে ২ যুগ যাবত সহকারী কমিশনার (ভূমি) পদ শুন্য ছিল। অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন। তবে সেই অতিরিক্তের ভার মোচন করতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই যোগদান করেছিলেন মাহমুদুল হাসান। দীর্ঘ ৩ বছর চাকুরীর সুবাদে তিনি মিশে গিয়েছিলেন ঘোড়াঘাট উপজেলার সর্ব সাধারণের মাঝে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, ইতিপূর্বে আমি তথ্য ক্যাডারে চাকুরি করেছি। উত্তরবঙ্গে দীর্ঘ ৬ বছর যাবত চাকুরির সুবাধে যতটুকু বুঝেছি, এই অঞ্চলের মানুষ খুবই সহজ সরল। তারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবো।
এদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ঘোড়াঘাটে দায়িত্বপালন কালে আমি এই উপজেলার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা করেছি। নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব তার সবটাই দিয়ে চেষ্টা করেছি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে। এই এলাকার মানুষ আমাকে আমার কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেছে। বিদায় কষ্টের। তবে কর্মক্ষেত্রে এটিই নিয়ম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

আপডেট সময় : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪