সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় এক মাসের ব্যবধানে একই এলাকায় আর এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে একই স্থানে এক মাসের ব্যবধানে আর এক ইউপি চেয়ারম্যানকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।
শুক্রবার (২৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ সোহরাব হোসেন মোটরসাইকেল যোগে বাজার হতে নিজ বাড়ি মনোহরপুর ফেরার পথে মনোহরপুর আলার মোড় এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে চেয়ারম্যানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দলীয় লোকজন হাসপাতালে এসে ভীর জমায়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। উল্লেখ্য, গত ২৮ মে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে নিজ বাড়ি মনোহরপুর যাওয়ার পথে রাতে একই কায়দায় পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাকেও অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এক মাসের ব্যবধানে একই এলাকায় দুটি ইউনিয়ন চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় এক মাসের ব্যবধানে একই এলাকায় আর এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪