সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসার আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে ঘুষ গ্রহণের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার (২৬ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করে পুলিশ।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘আটকদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’

নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। জয়নালের সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এ হুমকি দিচ্ছে।’

এর আগে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার।

এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসার আটক

আপডেট সময় : ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪