সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঘোড়াঘাটে ৮ মাসের শিশুকে যৌন হয়রানীর মামলায় একজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক মেয়ে শিশুকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ জুন) সন্ধায় ৮ মাস বয়সী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

মামলা দায়েরের পর উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদকের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত মশিকুর ইসলাম মশিকে (৪০) গ্রেপ্তার করে। তিনি ২নং পালশা ইউনিয়নের বলাহার-পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। পেশায় তিনি কৃষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল ৩টার সময় অভিযুক্ত মশি প্রতিবেশী শিশুটিকে তার মায়ের কোল থেকে নিয়ে ঘুরতে বের হয়। এরপর বাড়ি থেকে ২০০ গজ দুরে রাস্তায় থেমে থাকা যাত্রীবাহী একটি সিএনজিতে নিয়ে গিয়ে যৌন হয়রানী করে এবং শিশুটির বিশেষ অঙ্গ থেকে রক্তপাত হতে থাকে। এতে শিশুটি কান্না করলে অভিযুক্ত মশি শিশুটিকে তার মায়ের কাছে দিয়ে আসে। রক্তপাত ঘটায় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার আসামীকে বুধবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শিশুটির যৌন নিপীড়ন হয়েছে কিনা! তা পরীক্ষার মাধ্যমে জানার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৮ মাসের শিশুকে যৌন হয়রানীর মামলায় একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪