সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে ফ্ল্যাট থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর কাউনিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার শিশু হচ্ছে পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)। নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ফ্ল্যাট থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪