সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘোড়াঘাটে স্কুল চলাকালীন শিক্ষক অনুপস্থিত ৪ শিক্ষককে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন শিক্ষক অনুপস্থিত, সরেজমিন পরিদর্শন, ব্যাখ্যা চেয়ে ৪ শিক্সককে তলব।

ঘড়ির কাটায় সময় সময় সকাল ৯টা ৪৫।ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছাড়া অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষক। পাঠদান শুরু হলেও শিক্ষক না থাকায় খেলাধূলায় ব্যস্ত ছিল কচিকাচা শিক্ষার্থীরা।

সোমবার (১০ জুন) সকালে বিদ্যালয়টিতে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল। পরিদর্শনে ধরা পড়ে শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি।

এ ঘটনায় অনুপস্থিত থাকা ৪ শিক্ষককে ওই দিন ব্যাক্ষা চেয়ে তলব করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। ব্যাক্ষা তলবের চিঠিতে আগামী ১৬ জুনের মধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ উর্ধ্বতন কর্মকর্তা বরাবর কেন পাঠানো হবে না, তার সন্তোষজনক ব্যাক্ষা প্রদান করতে বলা হয়েছে।

শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঘোড়াঘাট পৌরসভার লালমাটি-শ্যামপুর গ্রামে অবস্থিত। অনুপস্থিত থাকা ওই চার শিক্ষক হলেন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি খাতুন, ফাতেমা খাতুন, শাহিন আকতার এবং এসএম জাভেদ। এদের মধ্যে শিউলি বেগম ছুটিতে ছিলেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক।

ঘোড়াঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল জানান, বিদ্যালয়টির সহকারী শিক্ষক কৃষ্ণা ব্যতিত বাকি শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। বিদ্যালয় চলাকালীন অনুপস্থিত থাকার অনিয়মের কারণে সরকারী কর্মচারী বিধিমালা ২০১৯ এর ৪ ধারা এর উপবিধি (১) অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে ব্যাক্ষা তলব করা হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা তাদের ব্যাক্ষা প্রদান করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে স্কুল চলাকালীন শিক্ষক অনুপস্থিত ৪ শিক্ষককে তলব

আপডেট সময় : ০২:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪