সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় টয়লেটে ঝুলন্ত ৭ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বািশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ধারালিয়া গ্রামে টয়লেটে (বাথরুম) ঝুলন্ত অবস্থায় জান্নাতুল (১৩) নামের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার ( ১১জুন) সকালে এ ঘটনা ঘটে। তার মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জান্নাতুল ওই গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিন পাপনের মেয়ে এবং স্থানীয় সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, জান্নাতুলের মা শান্তা পরকীয়ায় আসক্ত। সোমবার (১০ জুন) রাতে তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার সকালে জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় কষ্ট ও লজ্জায় জান্নাতুল আত্মহত্যা করেছে। তারপরেও তার প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশালে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত ইউডি মামলা করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় টয়লেটে ঝুলন্ত ৭ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪