০৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
স্বরূপকাঠিতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্বরূপকাঠিতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাহাদ সুমন

,বিশেষ প্রতিনিধি

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। মোটরসাইকেলে করে তারা স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিলপ্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ওই সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে স্বরূপকাঠি ( নেছারাবাদ) থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালককে আটক করা হয়েছে। এদিকে হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের দুই পরিবারে বইছে শোকের মাতম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019