সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ভোলার দৌলতখানে আইচ ফ্যাক্টরির গ্যাস রিসিভার বিস্ফোরণে নিহত ১ এবং আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজ উল্যাহ ভূঁইয়া।।।ভোলার দৌলতখানে খোরশেদ আলম আইচ ফ্যাক্টরি (বরফ কল) গ্যাসের রিসিভার বিস্ফোরণ হয়ে ছিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এতে নারী-শিশুসহ আহত হয়েছে আরো ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস নিয়ন্ত্রণে আনেন। গতকাল শনিবার (৮ জুন) রাতে দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ডের আইচ ফ্যাক্টরিতে এ দূর্ঘটনা ঘটে। বর্তমানে আহতরা বরিশাল, ভোলা এবং দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা জানান, রাত ৮ টার দিকে হঠাৎ করে খোরশেদ আলম আইচ ফ্যাক্টরিতে গ্যাসের রিসিভার বিস্ফোরণ হয়। এ সময় বিকট শব্দে গ্যাস এলাকায় ছড়িয়ে পরে ফ্যাক্টরির পাশে থাকা বসত ঘরের ছিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল, ভোলা ও দৌলতখান হাসপাতালে ভর্তি করানো হয়।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক লিটন উদ্দিন জানান, গ্যাস বিষ্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ক্ষণ চেষ্টা চালিয়ে গ্যাস নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এক বৃদ্ধা মারা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলার দৌলতখানে আইচ ফ্যাক্টরির গ্যাস রিসিভার বিস্ফোরণে নিহত ১ এবং আহত ১০

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪