সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে শের-ই বাংলা মেডিকেলে হটাৎ স্টোর রুমে আগুন,  রোগীদের মধ্যে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও স্বজনরা। এ সময় অনেকেই দৌড়ে হাসপাতালের বাইরে চলে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে স্টোর রুম থেকে ধোঁয়া বের হলে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে হাসপাতাল থেকে বের হয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ বাইরের মাঠে অবস্থান নেন।হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় উপ-পরিচালক মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আমরা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল।তিনি বলেন, আমরা গিয়ে দেখি কিডনি বিভাগের ডায়ালাইসিস স্টোর রুমটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা তালা কেটে স্টোর রুম খুলে আগুন নিভিয়ে ফেলি।’তিনি আরও বলেন, “এখানে ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। এখানে ওষুধ ও স্যালাইন রাখা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া বিদ্যুতের লাইনটি অনেক পুরোনো হওয়ায় শর্ট সার্কিটও হতে পারে। তবে এ বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। তদন্তের মাধ্যমেই এই বিষয়টি জানা যাবে।” 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে শের-ই বাংলা মেডিকেলে হটাৎ স্টোর রুমে আগুন,  রোগীদের মধ্যে আতঙ্ক

আপডেট সময় : ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪