সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মোস্তফা মহসিন সরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে মোস্তফা মহাসিন সরদার ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি এবং উপজেলা জাতীয় পার্টি’র সাবেক সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকে খয়রব হোসেন মওলা পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ হলরুমে এই ফলায়ল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে আমিনুল ইসলাম সাজু পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে সালমা আক্তার ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে আল্পোনা গোস্বামী পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট।

এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তির্পূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মোস্তফা মহসিন সরদার

আপডেট সময় : ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪