সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঝড়ে পড়া গাছ পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড়ে ভেঙে পড়া গাছের অংশ সরাতে গিয়ে মঞ্জরুল ইসলাম (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ইউক্যালিপটাস গাছের ভাঙা অংশ তার মাথার উপর পড়েছিল।

মঙ্গলবার সকালে ৪নং সদর ইউনিয়নের চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে হিলি-ঘোড়াঘাট সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জরুল ইসলাম চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। তিনি ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাতে ঝড়বৃষ্টি চলাকালে হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের একটি মোটা অংশ ভেঙে বিদ্যুৎ সরবরাহ লাইনের উপরে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাণীগঞ্জ উপ-সাব জোনাল অফিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ লাইনের উপর থেকে গাছের ভাঙা অংশ সরানোর চেষ্টা করে। তাতে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহযোগিতা করছিলেন নিহত মঞ্জরুল।

এ সময় ভাঙা গাছের অংশটি মঞ্জরুল ইসলামের মাথার উপরে পড়ে এবং তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত সেবার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে মারা যান মঞ্জরুল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝড়ে পড়া গাছ পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪