২৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সার্কেল এএসপি শরিফুলের নেতৃত্বে ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১০

সার্কেল এএসপি শরিফুলের নেতৃত্বে ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১০

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী ্অভিযানে ১০ জন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

এ সময় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ও সাব- ইন্সপেক্টর এবং উপ- সহকারী পুলিশ কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদকের কারবার, মাদক সেবন অপরাধে জড়িত।
শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বার ভোরবেলা পর্যন্ত পুরো উপজেলায় এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশের আভিযানিক দল।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মাদক বেচাকেনা ও সেবনের সময় হাতেনাতে আটক তরা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন: উপজেলার চোপাগাড়ী, গ্রামের মোঃ খয়বর মন্ডলের পুত্র ,মোঃ রবিউল ইসলাম (৩২), নন্দনপুর গ্রামের মৃত একেন আলী পুত্র মোঃ আজিজার রহমান (৫০), রাণীগঞ্জ এলাকার মোঃ আবু সাইদের পুত্র মোঃ আল রাফি (২৯), রসুলপুর এলাকার মোঃ নুর ইসলামের পুত্র মোঃ আইয়ুব আলী (২৪) নয়াপাড়া এলাকার মৃত আবু বক্করের পুত্র মোঃ রাজু মিয়া (২৮), বিন্যাগাড়ী, গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ মামুন সরকার (৩৭), নুরজাহানপুর এলাকার মোঃ মমিনুর রহমানের পুত্র মোঃ সাগর মিয়া (৩০), জমিলাপুর এলাকার মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ নাদির আলী (২০) মিতালী গুচ্ছগ্রামের মোঃ মেহেদুল ইসলামের পুত্র মোঃ লিটন মিয়া (৩০), ঢাকার ধামরাই উপজেলার আটিমাইঠান এলাকার মোঃ তারু মিয়ার পুত্র মোঃ মোহর আলী (৫০)।

২৫ মে রাতে ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের শিদল গ্রাম প্রাইমারী স্কুল মাঠে মাদক কেনা বেচা ও সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।যার অনুমান মুল্য-৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৩৬ (২১)/৪১ ধারার অপরাধে মামলা রুজু করা হইয়াছে।

ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি।

এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে রবিবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019