সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে দেবরের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমানে দেবর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত হোগলা গ্রামের মৃত গফুর শেখের দুই ছেলে জালাল শেখ ও হেলাল শেখের মধ্যে বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধ চলছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই বিষয় নিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হলে জালাল শেখ ও তার স্ত্রী উভয় মিলে ছোট ভাই হেলালকে মারপিট করে। মারপিটের একপর্যায়ে জালাল শেখের স্ত্রী রোজিনা ধারালো অস্ত্র দিয়ে তার দেবর হেলাল শেখের গোপনাঙ্গ কেটে দেন। এতে হেলাল অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সাঈদ সাকিব জানান, ধারালো কোনো অস্ত্র দিয়ে কেটে দেওয়ায় বিশেষ অঙ্গের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেলাই করে রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি

আপডেট সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪