সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, পিতা-পুত্র গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি

দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর লোহমর্ষক হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত আসামি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ এর সদর কোম্পানী ও র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের বিশেষ অভিযানিক দল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার চুনাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামি তাওহীদ হাওলাদার (৩০) ও তার বাবা সুলতান হাওলাদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা উজিরপুর পৌর সদরের মাদারশী এলাকার বাসিন্দা। তারা চাঞ্চল্যকর নয় বছরের শিশু তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি।

সূত্রমতে, শিশু তামান্না আসামিদের আত্মীয় হওয়ার সুবাদে গত ২ মে সে (তামান্না) উজিরপুর পৌর এলাকার হাসপাতাল রোডে আসামিদের বাড়িতে বেড়াতে যায়। পরেরদিন (৩ মে) বেলা ১১ টার দিকে আসামিদের বসত ঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামি তাওহীদ হাওলাদার শিশুটিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে অন্যান্য আসামিরা বিষয়টি জানতে পেরে এ ঘটনা অন্য কেউ জানার আগে ওইদিন দুপুরে ভিকটিম শিশু তামান্নাকে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যার পর বসত ঘরের দালানে সিড়িঁর উপর টিনের রুয়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে।

র‌্যাবের মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, আসামিরা সু-কৌশলে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম আত্মহত্যা করেছে বলে প্রচার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে ধর্ষণের পর হত্যা করা ও সহায়তার অপরাধের ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সূত্রমতে, মামলাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে র‌্যাব-৮ এর সদর কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান সনাক্ত করে মামলার প্রধান আসামি ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে এ ঘটনায় সকল আসামিদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে মঙ্গলবার (১৪ মে) সকালে নিহত ভিকটিম শিশু তামান্না আক্তারের স্কুলের সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও বিক্ষুব্ধ এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলার আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। নিহত শিশু তামান্না আক্তার বাবুগঞ্জের আগরপুর গ্রামের দিনমজুর আমির ফকিরের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪