সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালে ১০ কেজি গাঁজাসহ নারী ও পুরুষ আটক–৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো। 

বরিশালে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাতে বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)।শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আরিচুল হক বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) নাফিছুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে এসআই মো. রেজাউল করিমসহ একটি টিম নগরের সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে তল্লাশি করলে তাদের শরীরে স্কচটেপ দিয়ে আটকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ১০ কেজি গাঁজাসহ নারী ও পুরুষ আটক–৪

আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪