সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে বিভিন্ন পদে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিভিন্ন পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার (৯ মে) বিকাল পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশন (ইসি)র ওয়েবসাইটের-অনলাইনে এসব মনোনয়নপত্র জমাদান করেন।

এতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন,বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ফারজানা বিনতে ওহাব।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-বাবুগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়েদুল হক জুয়েল ও বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ হাদিসুর রহমান খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা মনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ। তিনি জানান-তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিভিন্ন পদে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪