সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ভোটকেন্দ্রে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভোটকেন্দ্র থেকে নগদ ৯৪ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন। তিনি বলেন, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান।

এসময় তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিসহ ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোটকেন্দ্রে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় : ০৯:২২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪