সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি।।কয়েক দিনের টানা তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে নীলফামারীর ডিমলায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।স্থানীয় সুত্রে জানা যায়, সকালে নানা বয়সী বিভিন্ন পেশার প্রায় হাজার মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্যেশ্যে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম,তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর নিকট মোনাজাত করেন তারা।নামাজে ইমামতি করেন, পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের হাফেজ মাওলানা ছাইফুল ইসলাম। তিনি বলেন, কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায়

আপডেট সময় : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪