সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বোরকা পরে বালিকা মাদরাসায় যুবক, ধরা পড়ে খেলেন গণপিটুনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়ার রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় এক যুবক এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরকা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে মাদরাসার কর্মীদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।

আটক ওই যুবকের নাম ফাহিম (১৯)। তিনি টাঙ্গাইল পৌরসভার ধুলেরচর এলাকার মো. ফরহাদ আলীর ছেলে। এবিষয়ে মাদরাসার পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানান, হঠাৎ করে মাদরাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করে। তার কথাবার্তা শুনে অফিস স্টাফদের সন্দেহ হয়। পরে বিষয়টি মাদরাসার ইমামকে মোবাইলে জানালে তিনি কয়েকজন মহিলাকে নিয়ে আসেন।

ওই মহিলারা তার বোরকার হিজাব খোলার পর দেখেন সে মহিলা নয়, পুরুষ। একপর্যায়ে খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে ধরে বেঁধে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হেফাজতে তুলে দেয়া হয়। টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রব্বানি বলেন, ঘটনার পরপরই ছেলেটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেটি যাচাই-বাছাই চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোরকা পরে বালিকা মাদরাসায় যুবক, ধরা পড়ে খেলেন গণপিটুনি

আপডেট সময় : ০৮:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪