সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এমপি)।

উদ্বোধন শেষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রদীপ কুমার সরকার।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাকসুদুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রহমান সন্যামত, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, খামারী মোঃ মাহবুবুর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভার পরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪